নিউজটি শেয়ার করুন

পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার ৯নং ওয়াড গোবিন্দারখীল এলাকায় আজ বুধবার (সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টা সময় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির নাম মোহাম্মদ ফয়সাল (১৮ মাস) । সে গোবিন্দারখীল এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজিব দে জানান, সকাল সাড়ে ৮টার দিকে পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। দেখার পর ছেলেটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পুকুরে ডোবার পরপরই শিশুটির মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ সকালে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় ফয়সাল। দীর্ঘক্ষণ তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফয়সালের নানা সাংবাদিক আবদুল হাকিম রানা জানান, সকালে ঘরের পেছনের পুকুরে সবার অজান্তে পানিতে ফয়সাল ডুবে যায়। মৃতদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলেও ছেলেটিকে আর বাঁচাতে পারিনি।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here