নিউজটি শেয়ার করুন

পটিয়ায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় পুকুরে ডুবে পঞ্চম শ্রেণীর এক ছাত্রে মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ মিসকাত (১১)। সে দক্ষিণ ভৃষি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খানমোহনা এলাকার মো. খাইরুল বশরের ছেলে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খান মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মিসকাত বাড়ির পাশে মসজিদ এর পুকুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়।

খোঁজাখুজির পর একপর্যায়ে পানি থেকে ডুবন্ত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে পটিয়া জেনেরাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিসকাতকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here