পটিয় প্রতিনিধি: পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চুরির মামলায় ২ চুরকে গ্রেফতার করেছেন। গ্রেফতার হলেন- পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকার বেলাল সরকারের পুত্র মো. জীবন (১৯) ও ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিন (২২)।
বৃহস্পতিবার দুপুরে ২জনকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আবদুর রহমানের বসত ঘরে গত ২১ ফেব্রুয়ারি চুরির ঘটনা ঘটে। চোরের দল আবদুর রহমানের বসত ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. রিয়াদ জানিয়েছেন, বসত ঘরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।








