পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভা আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃতু্যঁকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আবুল কাসেম পটিয়া দৈনিক আজাদীর পটিয়া প্রতিনিধি শফিউল আজমের মামা। তিনি পটিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের দক্ষিন গোবিন্দরখীল মরহুম সুফী মুহাম্মদ নুরুল্লাহর ছেলে।








