Site icon CPLUSBD.COM

পটিয়ায় পৌরসভা নির্বাচন কাউন্সিলর প্রার্থীর ফরম জমা

পটিয়া প্রতিনিধিঃ প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। সম্ভাব্যপ্রার্থী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে বুধবার থেকে ফরম জমা দেওয়া শুরু করেছেন। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক সৈয়দ আবেদুজ্জামান আমিরী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার ফরম জমা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ কামাল উদ্দিন আমিরী, মো. আকতার হোসেন, হাজী বশর আহমদ ও সরু মিয়া। আগামী শনিবার ফরম সংগ্রহ ও জমাদানের শেষদিন। এ পর্যন্ত মেয়র পদে ৫জন, কাউন্সিলর (সাধারণ) ৪৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯জন তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আরাফাত হোছাইনী জানিয়েছেন, প্রথমবারের মত পটিয়াতে পৌরসভা নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে কোন ধরনের কারচুপি হবে না। ভোটের আগে যে কোন ভোটার পরীক্ষামূলক ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয় তা জানতে পারবে। তবে নির্বাচনের আগে সংশ্লিষ্টদের প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।