নিউজটি শেয়ার করুন

পটিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পটিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পটিয়ায় বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।
উপজেলা যুবলীগের আহবায়ক মো. হাসান উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশিরের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা কমিশনার হাসান মুরাদ, দেশরত্ম পরিষদ দক্ষিণ জেলার সভাপতি মো. শাহজাহান চৌধুরী, ভাটিখাইন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কৃষকলীগ উপজেলা সেক্রেটারি আবু ছৈয়দ, নজরুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক মানিক, সাইফুদ্দিন ভোলা, পেয়ার মো. সিকদার, তৌহিদুল আলম জুয়েল,উজ্জ্বল ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন করোনাকালীন সময়ে চিন্তার কোন কারণ নেই। দেশে কেউ অনহারে থাকবে না। মুজিব বর্ষে সারা দেশে ৯ লাখ পরিবারকে বসতঘর উপহার দেওয়া হয়েছে।
ইতোমধ্যে তিনি পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী ত্রান সামগ্রী বিতরণ করেছেন। আলোচনা সভা শেষে দুই হাজার মহিলার মাঝে শাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।