নিউজটি শেয়ার করুন

পটিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে চেয়াম্যানের উপর হামলা

পটিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে চেয়াম্যানের উপর হামলা
পটিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শোবনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান এহসানুল হকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) দুপুরের পৌর সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়।
জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা সময় জন্মদিন পালন করে সিএনজি করে শোভনদন্ডী উইনিয়নের আবাহানা স্থানে পৌঁছেলে একদল সন্ত্রাসী চেয়ারম্যানের উপর হামলার করে। এতে তিনি গুরুতর ভাবে আহত হয়।
এ বিষয়ে পটিয়া উপজেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, চেয়ারম্যান গুরুতর ভাবে আহত হয়েছে আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়েছি। শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর ভাবে আহত হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার উপ পরিদর্শক এসআই মোরশেদ বলেন, আমরা ঘটনাস্থলে আসছি এবং ঘটনার সত্যতা পেয়েছি এক দল সন্ত্রাসী চেয়ারম্যানের উপর হামলার করেছে। এতে তিনি গুরুতর ভাবে আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here