পটিয়া প্রতিনিধিঃ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম জোন-১৩ ও পটিয়া অফিসের যৌথ উদ্যোগে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলার নুরুল ছফা টাওয়ার চট্টগ্রাম জোনের ইনচার্জ ও জেইভিপি মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম.এ মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জোন-০২-১১ ও ১৩ ইভিপি ও ইনচার্জ বজলুর করিম সিকদার, ডিআইভিসি নুরুল ইসলাম জিহাদি, এসভিপি মৌলানা হোসাইন মুহাম্মদ ইসকান্দর জামী, জুবলী রোড শাখার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, বোয়ালখালী শাখার ইনচার্জ মৌলানা মোহাম্মদ ইলিয়াছ সিকদার, আনোয়ারা শাখার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিছ। প্রধান অতিথি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম.এ মতিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বীমা কোম্পানীতে দায়িত্বে ছিলেন।
বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পহেলা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, প্রবাসী কল্যাণ বীমা ও স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতে শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করার সরকারী প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শীঘ্রই চালু হবে।
প্রশিক্ষক সভায় বিভিন্ন উপজেলা শাখার বীমা প্রতিনিধি ও দুইশতাধিক গ্রাহকে বীমা বিষয়ে সচেতনামূলক দিক নির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।








