পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওদ্দাদারের ৮৮ তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রীতিলতার জন্মভূমি পটিয়ার ধলঘাট গ্রামে প্রীতিলতার নামে প্রতিষ্টিত প্রীতিলতা ট্রাষ্ট প্রাঙ্গনে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে শ্রদ্বা নিবেদন করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্ট, পটিয়া প্রেসক্লাব, উত্তরাধিকার সংগঠন, ধলঘাট স্কুল এন্ড কলেজ সজিব ওয়াজেদ জয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন। এসময় বীর কন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী পংকজ চক্রবর্ত্তী, নারী নেত্রী শাহনাজ আলম, বিজয় ঘোষ, প্রবোধ রায় চন্দন, কৃষ্ণ চক্রবত্তী, সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর, নুরুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, দিলিপ ঘোষ দিপু, জুয়েল দাশ, রিংকি দেব, দুর্জয় চক্রবর্ত্তী, মিলটন দাশ প্রমুখ। এতে বক্তারা বলেন বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীস্থ ইউরিপিয়ান ক্লাব ভবনে কয়েকজন বিপ্লবী সহ হামলা চালান কিন্তু সফলভাবে হামলা চালিয়ে ফেরার পথে তার শরীর গুলিবিদ্ব হলে তিনি ইংরেজদের হাতে ধরে পড়ার শংকায় পটাসিয়াম সায়ানাইড পান করে আত্মহুতি দেন। তার এ আত্মত্যাগ মুক্তিকামী মানুষের মাঝে যুগে যুগে অনুপ্রেরনা যোগাবে।
দক্ষিণ চট্টগ্রাম পটিয়ায় প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত








