নিউজটি শেয়ার করুন

পটিয়ায় প্রয়াত সদস্যদের কবরে পুষ্পমাল্য দিলেন মেম্বার সমিতির নেতৃবৃন্দ

পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলা মেম্বার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জঙ্গল খাইন ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক ইউপি সদস্য মরহুম জাফর আহমদ বুলু’র কবর জেয়ারত ও পটিয়া উপজেলা মেম্বার সমিতির প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক দক্ষিণভূর্ষি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাস্টার পুলক বিকাশ দের সমাধিতে পূষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আজ শুক্রবার পটিয়া উপজেলা মেম্বার সমিতি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণভুর্ষি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু মিহির চক্রবর্তী,পটিয়া উপজেলা মেম্বার সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ার, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সবুজ, সহ-সভাপতি হাজ্বী মোঃ আলম,যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম সালমান, যুগ্ন-সম্পাদক মোঃ হাসান, সিরাজুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাক মোঃ জসীম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তালেব আলমদার, অর্থ-সম্পাদক টিটু দেব, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার, তসলিমা নুর,নাসিমা আক্তার, সুমি দে, সহ -প্রচার গোপন দাশ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, মাহাবুবুল আমল, মোঃ জাহাঙ্গীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শম্ভু দে, নিকাশ বড়ুয়া, শ্রীধর মজুন্দার, জাহেদুক হক, সুনীল দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রতন সেন, খোকন মেম্বার, সামশু মেম্বার, প্রয়াত জাফর আহমদ বুলুর পুত্র সন্তান জায়েদ খান রাসেল প্রমুখ।