পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মৃত্যুদাবি একটি চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন ওই ইন্স্যুরেন্সের পটিয়া জোনাল অফিসের ইনচার্জ মাওলানা মাহমুদ উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলার সাংগঠনিক অফিসের ইনচার্জ মাওলানা নুরুল ইসলাম, শান্তিরহাট সাংগঠনিক অফিসের নুরুল আলম, পটিয়া জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মো. লোকমান গণি রাসেল।
গ্রাহক মো. জাকের হোসেনের মৃত্যুতে নমিনী তার স্ত্রী কাউছার আকতারকে ৬ লাখ ৮১ হাজার ২০০ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।








