চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলগাঁও ইউনিয়নে এক এক ফার্ণিচার ব্যবসায়ী খুন হয়েছে।
ফার্নিচার ব্যবসায়ীর নাম মো. জামাল (৪৮)। তার বাড়ি নরসিংদী জেলায়। এতে আহত হয়েছেন সুজন (৪০) নামের আরো একজন।
গত রবিবার গভীর রাতে নলান্ধা গ্রামে এই খুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারী নলান্ধা গ্রামে গরীব উল্লাহ শাহ (র:) মাজারে বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষ ফার্নিচারের দোকান বসাতে নরসিংদী থেকে ফার্নিচার নিয়ে এসেছেন মো. জামাল ও সুজন। রবিবার রাতে এলাকার কিছু সন্ত্রাসী ফার্নিচার ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে। ফার্নিচার বিক্রীর নগদ অর্থ ছিনতাই করার চেষ্টা করলে চিৎকার করলে সন্ত্রাসীরা জামাল ও সুজনকে মারধর করে। এতে গুরুতরভাবে জখম হয়ে ফার্নিচার ব্যবসায়ী জামালের মৃত্যু হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ফার্নিচার ব্যবসায়ী খুনের ঘটনায় কারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেনি।








