নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ফার্নিচার ব্যবসায়ী জামাল হত্যায় সন্ত্রাসী মাহবুবুল গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও নলান্দা এলাকায় মেলায় ফার্নিচার বিক্রি করতে এসে খুন হওয়া নরসিংদীর ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যার ঘটনায় মাহবুবুল আলম নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
সোমবার মাহবুবুলকে গ্রেপ্তারের পাশাপাশি মেলা থেকে লুট হওয়া ফানির্চারগুলো স্থানীয় নূর হোসেন নামের এক ব্যক্তির ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মাহবুবুল আলম কোলাগাঁও নলান্দা এলাকার নজির আলীর ছেলে। মাহবুবুলের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।