পটিয়া প্রতিনিধি: পটিয়ার খরনা ইউনিয়নের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (৫৫) নামের এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ ।
তিনি উপজেলার খরনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যাম বৈদ্যের বাড়ির সুরত আলীর পুত্র।
জানা যায়, উপজেলার খরনা ইউনিয়নের একটি মাদ্রাসার হেফজ বিভাগের এক ছাত্রকে চায়ের দোকানদার বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে রাতে বলাৎকার করতেন। সর্বশেষ বলাৎকারের ঘটনা ঘটে গত ২৬ জুন ।
গত সোমবার (২৮ জুন) রাতে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে।
এর আগে মাদ্রাসা ছাত্রের মা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের দায়ের করেন। গত দুই সপ্তাহ ধরে হেফজ বিভাগের ওই ছাত্রকে বলাৎকার করেছে বলে অভিযোগ। পরে বিষয়টি ওই ছাত্র পরিবারকে জানায়। লিখিত অভিযোগ পাওয়ার পর পটিয়া থানা পুলিশ দোকানদারকে গ্রেফতার করেছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে ওই দোকানদারকে গ্রেফতার করেছে।








