নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বস্তিবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র রেখে পালিয়েছে হৃদয়

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডের বেরাইজ্জ্যা কলোনীর একটি বস্তিতে এক রিকসা চালককে গুলি করতে গিয়ে বস্তিবাসীর ধাওয়া খেয়ে গিয়ে একটি দেশীয় অস্ত্র ও গুলি রেখে পালিয়েছে হৃদয় (২২) নামের এক কিশোর।

পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও বারুদ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

হৃদয় ব্রাহ্মনবাড়িয়া জেলার আমিন প্রকাশ মোটা আমিনের পুত্র। বর্তমানে সে পরিবারের সাথে ৮ নং ওয়ার্ডের কামাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।

হৃদয় প্রায় সময় বস্তিতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেন জানিয়ে বস্তির বাসিন্দা ও রিকসা চালক কামাল হোসেন জানান, ‘গত দুই মাস আগে আমার জেঠুস তার মেয়ের জন্য আমার নিকট থেকে ৫০ হাজার টাকা হাওলাদ নেন। আমার পাওনা ৫০ হাজার টাকা থেকে আমার জেঠুস ৩০ হাজার টাকা গতকাল দিয়ে যায়। ওই টাকা নেওয়ার সময় হৃদয় দেখে ফেলে। মূলত ওই টাকা নেওয়ার টার্গেট করে আমার গলায় অস্ত্র টেকায়। পরে স্থানীয়রা দৌড়ে আসলে আমি প্রানে রক্ষা পায়।

প্রত্যক্ষদর্শী হাসান জানান, ‘সকাল ১১ টার দিকে হৃদয় নামের এক কিশোর হঠাৎ বস্তিতে ঢুকে কামালের গলায় অস্ত্র ঠেকায় এসময় আমরা দৌড়ে গেলে সে অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে পটিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।‘

পটিয়া থানার উপ পরিদর্শক রিয়াজ জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। হৃদয় নামের এক কিশোর এ অস্ত্র নিয়ে বস্তিতে আসে। বস্তিবাসীর ধাওয়া খেয়ে সে পালিয়ে যায়। আমরা একটি দেশীয় অস্ত্র ও দুইটি বারুদ উদ্ধার করেছি।

এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হৃদয় আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।