নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বাসের মধ্যে সন্তান জন্ম দিলেন অন্তঃসত্ত্বা নারী

পটিয়ায় বাসের মধ্যে সন্তান জন্ম দিলেন অন্তঃসত্ত্বা নারী

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

সোমবার(২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে ত্রিশোর্ধ্ব এই নারী সন্তান প্রসব করেন।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনে একটি বাস। গাড়িতে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব বেদনা উঠলে গাড়িটি পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় গাড়িতেই বাচ্চা প্রসব করানো হয়।

বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।

তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা নারীর প্রসব সম্পন্ন হয়। এই মা ও শিশুকে বাঁচানোর পেছনে সবার সহযোগিতা ছিল। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, গাড়িতে থাকা চালক, যাত্রীরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা এই নারীর শ্বশুর বাড়ি ময়মনসিংহে। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা স্বামীর সঙ্গে থাকতেন তিনি। স্বামী পেশায় রিকশাচালক। সোমবার এই নারী ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন।

নিচের ভিডিওতে ক্লিক করুন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here