Site icon CPLUSBD.COM

পটিয়ায় বাসে আগুনে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত হয়নি।

সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে ‘প্রেসিডেন্ট ট্রাভেলস’ পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, এসি’র যান্ত্রিক ত্রুটি থেকে বাসের পিছনের অংশে আগুন ধরে যায়। আগুন লাগার ঘটনা টের পেয়ে যাত্রীরা চালককে জানানো হয়। চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।