পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড বায়তুল নূর মসজিদের উন্নয়ন কাজের জন্য পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন।
শনিবার বাদে আছর মসজিদ পরিচালনা কমিটি’র হাতে এ অনুদান প্রদান করেন।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের উন্নয়ন ও পবিত্রতা রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসা উচিত।
গত ১০ বছরের পটিয়া পৌরসভায় মসজিদ, কবরস্থান, মন্দির, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।
জলবদ্ধতা দূরীকরণে বিভিন্ন ওয়ার্ডে বড় ড্রেন, কালভার্ট নির্মান করা হয়েছে। ড্রেনের পাশাপাশি দৃষ্টিনন্দন বাতি দিয়ে পৌরসভাকে সৌন্দর্য্য বৃদ্ধি করা হয়েছে।
আগামীতে আপনাদের দোয়া পেলে পৌরসভার মসজিদ, কবরস্থানের পবিত্রতা রক্ষায়সহ পটিয়া পৌরসভাকে আরো উন্নত মানে পৌরসভা গড়তে সক্ষম হব।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ওয়ার্ড আ’লীগ সভাপতি মনজরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম তালুকদার, মধ্যম গোবিন্দারখীল সমাজ উন্নয়ন কমিটির সভাপতি আবদুস সামাদ ম্যানেজার, সহ-সভাপতি নুরুল আলম, মসজিদ পরিচলনা কমিটি’র সহ-সভাপতি ফরিদুল আলম, সাধারন সম্পাদক দিদারুল আলম, সমাজসেবক জামাল উদ্দিন, কবির আহমদ, ইকবাল, সিরাজুল ইসলাম, মামুনুরর রশিদ, আনোয়ার হোসেন, আবছার উদ্দীন সোহেল, মো: ইমন, শাহ আলম, মো: হিরু, নিয়াজ উদ্দিন, পারভেজ।








