নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বিজয় দিবসের আলোচনা সভায় হুইপ সামশুল

স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি মৌলবাদিরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে

পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও মুজিবশতবর্ষকে বানচান করতে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত বিএনপি মৌলবাদিরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে।

তারা বিজয় দিবসের এ প্রাক্কালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুর করে দৃষ্টতা দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তাদের মহামনিষীদের ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানের ভাস্কর্য রয়েছে কিন্তু তারা সেগুলোর বিষয়ে কোন কথা না বলে শুধুমাত্র স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইসলামে নাজায়েজ বলছে। তা নিছক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

তিনি বুধবার সকালে পটিয়া উপজেলা পরিষদ হলে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, পরিসংখ্যান কর্মকর্তা নাজমুস সাকিব, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ, শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগ নেতা আবদুল খালেক, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সেক্রেটারী এম এন এ নাছির, পৌরসভা আ’লীগ নেতা ফজলুল হক আল্লাই, সওয়ার হায়দার, কাউন্সিলর খোরশেদ গণি, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাষ্টার রিটন নাথ।

অনুষ্ঠান শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে পটিয়া কেন্দ্রিয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শ্রদ্ধা জানান।