নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পটিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় উপজেলা কুসুমপুরা ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৪ আগষ্ট) সকালে পটিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার একটি কমিনিউটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএম রশিদুল হক পিপিএম পুলিশ সুপার চট্টগ্রাম জেলা এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।পটিয়ায় কোনো প্রকার মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদী, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী, সন্ত্রাসীর স্তান হবে না।এই ধারাবাহিকতায় পটিয়াকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মাদক সহ অপরাধ মূলক কর্মকান্ড দেখলেই প্রতিবাদ, প্রতিরোধ হবে সেখানে। সকল প্রকার অপরাধ,বিশৃঙ্খলা মুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশছে অভিভাবকদের সার্বিক খোঁজ খবর রাখতে হবে, এলাকার জনপ্রতিনিধি সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সাথে মিলেমিশে কাজ করলে পটিয়াকে মাদকমুক্ত নিরাপদ নগরী গড়া সম্ভব।

এই সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল তারিক রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম এবং নুরুল আলম, কালারফুল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ সোলাইমান সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here