নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ডিস লাইনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সেলিম উদ্দিন (৩০)।সে পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

এই ঘটনায় রিসাল বড়ুয়া নামে আর একজন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন)  বিকাল সাড়ে ৩টার সময় ডিসের নতুন লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ তারের সাথে স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্হানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত্যু ঘোষণা করেন।