নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- ময়মনসিংহ জেলার নুরুল ইসলামের পুত্র ট্রাক চালক মাসুম মিঞা (৪০) ও একই জেলার আবদুল খালেকের পুত্র আলম হোসেন (৩০)।

সোমবার(২৪মে) সন্ধ্যা পৌনে ৭টায় পটিয়া বাইপাস মোড় থেকে কক্সবাজার ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ এসব ইয়াবা উদ্ধার করে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে প্রায় প্রতিদিন ইয়াবার চালান দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমূখী ঐ ট্রাকে তল্লাশি চালানো হয়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ট্রাকের পন্যের নিচে করে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশ তল্লাশি এসব ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।