পটিয়া প্রতিনিধি: পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, পটিয়া উপজেলা শাখার উদ্যাগে গত শনিবার সকালে পটিয়া ক্লাব হলে এক ঈদ মোবারকবাদ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের নির্দেশেনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করনে সংগঠনের নেতা মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবু আরেফ সারতাজ। সঞ্চালনা করেন ওবাইদুল হক পিবলু। বক্তব্য রাখেন আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দীন, মফিজুর রহমান, আল্লামা মুফতি রেজাউল কায়সার, নজিবুল কবির রাহগির, মাওলানা নজরুল ইসলাম, কুতুব উদ্দীন,এম.এ.রহিম, আবুল কালাম, নাসিফ নেজাম, কায়েস ফারুকী, তৌকির আহমেদ, আব্দুল মালেক, মীর সুজন, আবু কায়সার, মহিলা নেত্রী, শাহিন আকতার, কাউসার ফারবিন ববি, জিনু আকতার, উম্মে হাবিবা প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণের ঈদে আজম তথা দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক শুভাগমনই ঈদুল ফিতর ঈদুল আজহা তথা মুমিনের জীবনের সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল শোকরিয়া।








