নিউজটি শেয়ার করুন

পটিয়ায় বোনের স্বামীর জায়গা আত্মসাতের অভিযোগ আপন ভাই এর বিরুদ্ধে

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় বোনের স্বামীর ক্রয় করা জায়গা আপন ভাই কর্তৃক আত্মসাতের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পটিয়া পৌর সদরের পোষ্ট অফিস গলির চাদঁ মিয়া সওদাগর বাড়ির মৃত হারুনুর রশিদ প্রকাশ আমিরের পুত্র মোঃ আবু মুসার বিরুদ্ধে তার বড় বোন মরিয়ম বেগম প্রকাশ নিলুফার আকতার এ অভিযোগ করেছেন।

নিলুফার দখলীয় ভূমিতে তার ভাই মুসা গাছ পালা কেটে গৃহ নির্মানের চেষ্টা করছে বলে অভিযোগে জানায়।

এ ব্যাপারে পটিয়া থানায় বোন নিলু বাদী হয়ে মুসার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

জানা গেছে, নিলুফার আকতারের স্বামী রফিক উদ্দীন চৌধুরী উপজেলার খরনা গ্রামে ১৯৯০ সালে কিছু জায়গা ক্রয় করেন। ২০০৮ সালে রফিক উদ্দীন চৌধুরী মারা গেলে নিলুফার আকতারের পিতা হারুনুর রশিদ সেখান থেকে ১০ শতক জায়গা নিজের দাবী করে খরনা ইউনিয়ন গ্রাম্য আদালতে মামলা দেয়। এ মামলায় সালিশী বোর্ড তদন্তক্রমে হারুনুর রশিদের জায়গা প্রমাণিত না হওয়ায় রফিক উদ্দীন চৌধুরীর পক্ষে রায় দেয়। পরবর্তীতে নিলুফার আকতার বাদী হয়ে ২০০৯ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। আদালত এ মামলার তদন্তক্রমে উক্ত ১০ শতক ভূমিতে নিলুফার আকতারকে বৈধ দখল পেয়ে তার দখলে কেউ বিঘ্ন সৃষ্টি না করার জন্য আদেশ দেন।

নিলুফার জানান, আমার ভাই মুসা আমার স্বামীর ক্রয় করা জায়গা আত্মসাতের চেষ্টা করছে। এবং বর্তমানে আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে তাই আমি ও আমার পরিবার নিরাপত্তাহীন।তাই এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।

এব্যাপারে মুসার সাথে যোগাযোগ করলে মুসা সি প্লাস টিভিকে কে জানান, এগুলো আমার বিরুদ্ধে যড়যন্ত্র  এবং কেউ যদি জায়গার কোন বৈধ কাগজ দেখাতে পারে তাহলে জায়গায় দিয়ে দিব।