পটিয়ায় ওসমান গনি (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
ওসমান গনি ইসলামী ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখায় চাকরি করতেন বলে জানা গেছে।
ছেলের আত্মহত্যার ঘটনায় বাবা আইয়ুব আলী বাদি হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

