Site icon CPLUSBD.COM

পটিয়ায় ব্যাবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

পটিয়ায় ব্যাবসায়ী নাজিম উদ্দীন রনিকে হত্যার হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ব্যাবসায়ী নাজিম উদ্দিন রনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নে মরহুম সোনা মিয়া চেয়ারম্যান এর বাড়ির মরহুম আহমদ নবী সওদাগরের ছেলে।

অভিযোগসুত্রে জানা যায়, বিবাদী জসিম গং এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে নাজিম উদ্দীন রনি প্রতিবাদ করে আসছিলো। এর জেরধরে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ের নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৮ নভেম্বর সোমবার বিকাল ৩ টার দিকে কালারপোল সেতু সংলগ্ন দোকানে ব্যাবসায়ী নাজিম উদ্দিন রনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় বলে অভিযোগসুত্রে প্রকাশ।

এ ঘটনায় নাজিম বাদী হয়ে উওর দেয়াং কালা মিয়া সওদাগরের বাড়ির মোঃ জসিম উদ্দিন, মোঃ জামাল উদ্দীন ও আশফাক কমর সহ অজ্ঞাত নামা ৫/৬ জন এর বিরুদ্ধে পটিয়া থানায় সাধারণ ডায়েরী করেছে। এ বিষয়ে পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।