নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার (৬ অক্টোবর ) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে প্রতিদিন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত।

ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান ছাড়াও বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ উপজেলার আরো জনগুরুত্বপূর্ণ স্হানে ও ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে খাওয়ানো হবে।

৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৮৫ হাজার শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১-৫ থেকে বছর বয়সী ৭২ হাজার শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পাশ্ববর্তী উপজেলা কর্ণফুলি সহ মোট ৫২৮টি কেন্দ্রে।

উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ও কর্ণফুলি উপজেলার ৫টি ইউনিয়ন সহ প্রত্যন্ত অঞ্চলের শিশুদের খুঁজে খুঁজে ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ক্যাম্পেইনটি সফল করতে স্বেচ্ছা সেবকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাবেদ, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, ডাক্তার তানভির, ডাক্তার কাজী ফারহানা নূর, ডাক্তার সূরজিৎ ঘোষ, ডাক্তার রেদোয়ান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিজোয়ান সিদ্দিকী প্রমুখ।