নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করতে এসিল্যান্ডের পদক্ষেপ

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা ভূমি অফিসকে শতভাগ অনিয়ম দুর্নীতিমুক্ত করতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াছমিন চৌধুরী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

গতকাল (২৯জুন)মঙ্গলবার পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, যোগদান করার পর ভূমি অফিসের কিছু দালাল ও অসাধু কিছু স্টাফরা মিলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায়, হয়রানি, রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ ফাইল গায়েবসহ বিভিন্ন ধরণের অভিযোগ আসে। ভূমি অফিসকে অনিয়ম দুর্নীতিমুক্ত করতে অনলাইনের মাধ্যমে নামজারী, রেকর্ড রুম নিজস্ব স্টাফদের নিয়ন্ত্রে নেয়া, শতভাগ ই-সেবার মাধ্যমে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেন।

তিনি সরকারি ফি ছাড়া কোন বাড়তি কোন টাকা না দেয়ার জন্য সেবা প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।