পটিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১১ টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
জানা যায়, শুক্রবার ভোররাতে পটিয়া উপজেলার মেহেরআটি গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে আবদুল মান্নান,মো: ফোরকান, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর, মনীর আহমদ,আবুল কালাম, মন্জুরা বেগম,মো: লোকমান,শাহ আজিজ,আবদুল গণী,মো: সেলিমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা দূর্গতস্তানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান। বর্তমানে পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
খবর পেয়ে শুক্রবার বিকালে অগ্নিদূর্গতদের মাঝে ছুটে যান জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি, কম্বল ও চাল বিতরন করেন তিনি।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, জেলা যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা আবু সালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম জজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ, দিদারুল আলম পিংকু, এনামুল হক মজুমদার, মহিউদ্দিন, জিয়াউদ্দিন বাবলু, আবু তৈয়ব সোহেল, নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিল প্রমুখ।








