নিউজটি শেয়ার করুন

পটিয়ায় মারামারির মামলায় এনজিও কর্মী কারাগারে

উপজেলার ছনহরা ইউনিয়নে

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় মারামারির মামলায় এনজিও কর্মী কারাগারে পাঠিয়েছেন আদালত। উপজেলার ছনহরা ইউনিয়নে পুকুরের মাছের ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনায় একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

ওই মামলায় গতকাল আত্মসমর্পণ করে জামিন চান আশা ব্যাংক বোয়ালখালী শাখার কর্মী সিকান্দর খাঁন (৩৫)।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণে আদেশ দেন। তিনি উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা গ্রামের ১নং ওয়ার্ডের কবির আহমদের পুত্র।

জানা গেছে, এর আগে এ মামলার অন্য আসামী আকতার কামাল খান, মাহবুবুল আলম খান, মোহাম্মদ জীবন, মোহাম্মদ ধন্যা, ফারজানা আকতার, সেলি আকতার জামিন পেয়েছিলেন। উপজেলার ছনহরা এলাকায় শরিকদার পুকুর পুকুরের মাছ ভাগাভাগি নিয়ে গত ১৫ মে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর গত ১৯ মে নুর মোহাম্মদ বাদি হয়ে এনজিও কর্মীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বাদীর আইনজীবি এডভোকেট মাইনুল ইসলাম সুমন জানান, উভয় পক্ষের শুনানী শেষে এক নাম্বার আসামী সিকান্দর কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।