পটিয়া প্রতিনিধি: জেলা পরিষদের উদ্যোগে পটিয়ায় ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পটিয়া উপজেলা মেম্বার সমিতির মাধ্যমে পটিয়া ও কর্ণফুলী উপজেলার ২২ ইউনিয়নের ৪৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।
পটিয়া উপজেলা মেম্বার সমিতির সভাপতি শহীদুল ইসলাম জুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, উপজেলা আ’লীগ নেতা এম এজাজ চৌধুরী, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ মিঞা, ইউপি মেম্বার কবির হোসেন।
করোনাকালীন এ সময়ে চট্টগ্রাম জেলা পরিষদ ত্রান সহায়তা প্রদান করায় উপজেলা মেম্বার সমিতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








