নিউজটি শেয়ার করুন

পটিয়ায় মোটরসাইকেলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় মোটরসাইকেল ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (২১ আগষ্ট) ভোর ৬ টার সময় কুসুমপুরা ইউনিয়নে সিলাশাহ মাকেট রবি টাওয়ারের পাশ থেকে এই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (৩০),রাজীব সরকার(৩৫), কাঞ্চন দাশ(৩২), বিনয় বনিক (৩০)।

পটিয়া থানার উপ পরিদর্শক এসআই রিয়াজ জানায়, ২১ আগষ্ট শনিবার ভোর ৬টা ১০দিকে কুসুমপুরা ইউনিয়নে সিলাশাহ মাকেট রবি টাওয়ারের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪ মাদক ব্যবসায়ী ও ১টি মোটরসাইকেল গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হয় এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here