Site icon CPLUSBD.COM

পটিয়ায় মোটর সাইকেলসহ কিশোর গ্যাং এর দুই সদস্য আটক

পটিয়া প্রতিনিধি: পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে সোমবার(১৭ আগস্ট) রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার ৮নং ওয়ার্ড গোবিন্দারখীল এলাকার বদরুল আলমের ছেলে কাইয়ুম উদ্দিন (২৩) ও আবু তাহের এর পুত্র জানে আলম (২৪)।

পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমূল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল সোমবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে কিশোর গ্যাং দুই সদস্যদের গ্রেপ্তার করেন।

মঙ্গলবার(১৮আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগতিতে একটি কিশোর গ্যাং প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

পটিয়া রেলস্টেশন, আমির ভান্ডার রেলগেইট, বাহুলী, বৈলতলী রোড, বাইপাস সড়ক, চন্দা সিনেমা এলাকা, শ্রীমাই ব্রিজ, খানমোহনা, মাতৃভান্ডার, সুচক্রদণ্ডী, ইন্দ্রপুল, কাগজীপাড়া, আনোয়ারা রোড, হাই স্কুল মাঠের গলি, মুন্সেফবাজার, ৮নং ওয়ার্ড গোবিন্দারখীলসহ বিভিন্ন ওয়ার্ডে ছোট বড় কিশোর গ্যাং নেতৃত্বে ইয়াবা, ছিনতাই, চুরিসহ জায়গা দখলের একাধিক অভিযোগও রয়েছে বলে জানাগেছে।

এ ব্যাপারে পটিয়া থানার এস আই নাজমূল হাসান জানান , পৌরসভার গোবিন্দারখীল এলাকায় রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কিশোর গ্যাং এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে বিচারক জেল হাজতে প্রেরণ করেন। ইতিপূর্বে, পটিয়া পৌরসদর সুচক্রদণ্ডী এলাকা থেকে রাজু ও বাইপাস এলাকা থেকে আশিক নামের দুই কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।