পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা মোর্শেদ ও মুনিয়া হত্যার প্ররোচনার অভিযোগ এনে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার প্রতিবাদে পটিয়ায় যুবলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।
শনিবার (১ই মে) বিকেলে পটিয়া পৌর যুবলীগের কার্যনির্বাহি সদস্য মো. সরওয়ার হোসেনের নেতৃত্বে মিছিলটি পটিয়া পৌর কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো. এনাম,ছাত্রলীগ নেতা টিপু সুলতান, মো. পাভেল, মো. সানি, মো. মামুন, মো. আলী, মো. মাানক, আছিফ, আরমান, জাবেদ প্রমুখ।








