নিউজটি শেয়ার করুন

পটিয়ায় যুবলীগ নেতা বদিউল আলমের ত্রান বিতরণ

পটিয়া প্রতিনিধি: দরিদ্রদের মাঝে চট্টগ্রামের পটিয়ায় ত্রান বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।

শুক্রবার সকাল ১১টায় পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা আ’লীগের সাবেক সদস্য হাজী মফিজুর রহমান, মাহাবুবর রহমান, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি খায়রুল বশর সোহেল, ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাব আবেদীন, ১নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মো. হারুনুর রশিদ, সংগঠক মো. মীর এরশাদুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাছির, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শহীদুল ইসলাম, মো. রায়হান।

ত্রান বিতরণকালে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বদি বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। পটিয়াসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছেন। এসব ত্রান যাতে সঠিকভাবে বন্টন ও করোনাকালীন এসময়ে সকলবিত্তশালীদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।