পটিয়া প্রতিনিধি ॥ পটিয়ায় রিক্সার ধাক্কায় ওলামা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব হাইদগাঁও মাহাদাবাদ গ্রামের তজির আহমদের স্ত্রী।
গত বুধবার সকালে রিক্সার ধাক্কায় ওই মহিলা আহত হন।
তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওলামা খাতুনের ভাসুরের ছেলে আবু তাহের জানায়, বুধবার সকালে পশ্চিম হাইদগাঁও তাঁর মেয়ে শ্বশুর বাড়ি থেকে পায়ে হেঁটে পৃর্ব হাইদগাঁও নিজ শ্বাশুর বাড়িতে যাচ্ছিলেন ওলামা খাতুন। ওই সময় রিক্সার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রেখা দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।








