নিউজটি শেয়ার করুন

পটিয়ায় রিক্সা চালক খুন

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় মো. মেহেদী হাসান (১৫) নামের এক অটোরিক্সা চালককে খুন করা হয়েছে।

৯ (জুলাই) শুক্রবার রাত্রে এই ঘটনা ঘটে।

সে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্রাহ্মনপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তার পিতার নাম আকবর আলী।

(১০ জুলাই) শনিবার সকালে উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকা থেকে পুলিশ অটোরিক্সা চালকের মেহেদীর লাশ উদ্ধার।

ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মেহেদীর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে।

জানা গেছে, অটোরিক্সা চালক মেহেদীর পরিবার দীর্ঘদিন ২০/২৫ বছর ধরে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করতো। মেহেদীর জন্মের পর পিতা আকবর আলী তাদের ছেড়ে নোয়ালখালী জেলায় চলে যান। মেহেদীর দুই ভাই ও তার মা পটিয়াতে ভাড়া বাসায় থাকেন।

শুক্রবার সন্ধ্যায় রিক্সা নিয়ে বের হলেও মেহেদী আর ঘরে ফিরেনি। উপজেলার ধাউরডেঙ্গা এলাকায় ঝোপঝাড়ে একটি লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মেহেদীর ভাই সাজ্জাদ হোসেনের বলেন, রিক্সা ছিনতাইকারীরা তার ভাইকে খুন করেছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, অটোরিক্সা চালককে ছুরিকাঘাত খুন করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে খুন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।