Site icon CPLUSBD.COM

পটিয়ায় রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় উত্তেজনা

পটিয়ায় রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় উত্তেজনা

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় ব্যবসায়ীদের সাথে রেলওয়ে কমকর্তাদের সাথে কথা-কাটাকাটি সহ এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

পটিয়ার স্টেশন মাষ্টার নিজাম উদ্দিন জানায়, আজ বিকালে রেলওয়ে সিনিয়র কিছু কমকর্তা এসে পটিয়ার স্টেশন এলাকার উভয় পাশে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্হানীয় জাহাঙ্গীর আলম রানা নামে এক ব্যবসায়ীর সাথে রেলওয়ে কমকর্তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং উচ্ছেদে বাধা দেয়।

স্হানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রানা বলেন, আমি ওনাদেরকে বলতে চেয়েছিলাম স্থাপনা উচ্ছেদ করলে সবারটা করেন শুধু আমারটা কেন করবেন এই।

অভিযানে ছিলেন, জিল্লুর রহমান উর্ধতন উপ সহকারী প্রকৌশলী ষোলশহর,নুরুল ইসলাম উর্ধতন উপ সহকারী প্রকৌশলী-সিগন্যাল,পটিয়া স্টেশন মাষ্টার নেজাম উদ্দিন।