Site icon CPLUSBD.COM

পটিয়ায় রেস্তোরাঁয় আগুন

পটিয়ায় রেস্তোরাঁয় আগুন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া থানার সামনে নোঙর নামে একটি রেঁস্তোরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌণে ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় পৌনে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পটিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনি ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

রেঁস্তোরার স্বত্বাধিকারী বাহাদুর খাদেমী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। ফায়ার সার্ভিস আর পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।