Site icon CPLUSBD.COM

পটিয়ায় শ্রমজীবি মানুষের মাঝে উপহার সামগ্রীবিতরণ করেন মুহাম্মদ বদিউল আলম

পটিয়া প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে আপদকালীন সময়ে পটিয়ার ২ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

৭ জুলাই বুধবার সকালে হাইদগাঁও ইউনিয়নের সাত গাউছিয়া মাজার প্রাঙ্গণে এই উপহার সামগ্রী (লুঙ্গি) বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম। উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জমির উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন পটিয়া অটো-টেম্পু, সিএনজি সমিতির সাবেক সভাপতি মোঃ জামশেদুল আলম।

এই সময় আরো উপস্থিত ছিলেন,সাইফুল ইসলাম শাহীন,সাইফুল ইসলাম সাইফু,যুবলীগ নেতা সোহেল,মহিউদ্দিন, মোহাম্মদ ছৈয়দ নুর,ছাত্রলীগ নেতা রুবেল,সাকিব,জুন্টু সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।