নিউজটি শেয়ার করুন

পটিয়ায় সংবাদসম্মেলন: সাতগাছিয়া দরবারে দুই দিন ব্যাপী খোশরোজ শরীফ কাল

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার হাইদগাঁও গাউছুল আযম সুলতানপুরী (রহঃ) সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুরর্শিদে বরহক আল্লামা শাহ্সূফী মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.) বড় মিয়া এর ৫৯ তম খোশরোজ শরীফ আগামীকাল ২৯ সেপ্টেম্বর দরবারে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রথম দিন খতমে কোরআন, ফ্রি খৎনা ক্যাম্প, মোশারেয়া মাহফিল, জিকিরে ছেমা মাহফিল। দ্বিতীয় দিন বুধবার খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, মাদ্রাসা এতিমখানা, হেফজখানা কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বাদে এশা মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত।

মোনাজাত পরিচালনা করবেন নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লাগ সুলতানপুরী (ম.জি.আ.)। এ উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন গাউসুল আযম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

লিখিত বক্তব্য পাঠ করেন সুফি দর্শন গবেষণা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমিরী, জহিরুল ইসলাম জিসান, হেলাল উদ্দীন, মিজানুর রহমান, মোঃ হাবিব, সাইফুদ্দীন ফয়সাল প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here