নিউজটি শেয়ার করুন

পটিয়ায় সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভাস্থ নতুন থানা হাটে খাজা গরীবে নেয়াজ ডেকোরেশন মালিককে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ডেকোরেশন মালিক আইয়ুব ছালেহ।

শুক্রবার পটিয়ার একটি রেস্তোঁরায় আয়োজিত সংবাদ সম্মেলনে আইয়ুব ছালেহ এ অভিযোগ করেন। এসময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ছরহরা গ্রামের মৃত্যু নুরুল আলমের পুত্র মঞ্জুরুল আলম আইয়ুব ছালেহ’র ক্রয় করা সম্পত্তি জবর দখলের পায়তারা চালিয়ে আসছে। পৌরসভার নতুন থানা হাট এলাকায় মঞ্জুরুল আলম জনৈক জহুরা খাতুন থেকে গোবিন্দার খিল মৌজার বিএস ২৪৫০ দাগের জায়গা ক্রয় করে। কিন্তু তিনি ২৪৪৯ দাগের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here