Site icon CPLUSBD.COM

পটিয়ায় সন্ত্রাসী জসিমকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আ’লীগের ওয়ার্ড সভাপতি ও ৭নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের পরিবার ও তার পুত্র নজরুল ইসলাম সোহলকে প্রাননাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসী জসিম সংবাদ সম্মেলন এই অভিযোগ করেছে মেম্বার সিরাজুল ইসলাম।

(২৪ জুন) বৃহস্পতিবার পটিয়ার একটি রেঁস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম এই অভিযোগ করেন। অভিযোগে সিরাজ জানান, জসিমের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ইয়াবা ব্যবসা, হুন্ডী ব্যবসা ও নারী কেলেংকারির অভিযোগ রয়েছে।

এ সংক্রান্তে পটিয়া ও বোয়ালখালী থানায় ৮টির অধিক মামলাও রয়েছে। এই মধ্যে গত ১২ এপ্রিল পটিয়া থানা পুলিশ জসিমের ঘর তল্লাশি চালিয়ে ঘরের ছাদ থেকে ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জসিমের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ‘মাইকেল জসিম’ আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বার সিরাজুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন ছৈয়দুল ইসলাম, শওকত আলী, মীর আহমদ প্রমুখ।