পটিয়া প্রতিনিধি:পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকায় অকথ্য ভাষায় গালিগালাজে বাধা দেওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে ব্যাংক কর্মকর্তার বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা ফের ভাংচুর লুটপাট তান্ডব চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত ২৯ মার্চ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলামের (২৪) সঙ্গে আনিসুল হক নয়নের সাথে কথা কাটাকাটি হয়। এতে এক পর্যায়ে নয়ন লাঠি দিয়ে পিটিয়ে ব্যাংকারসহ তিনজনকে জখম করে।
আহতরা হলেন ব্যবসায়ী মোহাম্মদ মুন্না (২৬) ও এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সানি (১৮)।
আহত তিনজনেই পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
হামলার ঘটনায় পটিয়া থানায় গত ৩০ মার্চ আহত মো. মুন্না অভিযোগ করেন।
এঘটনার জের ধরে শনিবার সকালে আনিসুর রহমান নয়ন বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া কিছু সন্ত্রাসী নিয়ে ব্যাংক কর্মকর্তার বাড়ি ভাংচুর লুটপাট তান্ডব চালায়।
ব্যাংক কর্মকর্তার ভাবি সেফু আকতার বাদী হয়ে বাড়ি ঘরে ভাংচুর, লুটপাটের ঘটনায় আনিসুল হক প্রকাশ নয়ন(২৮), মো. রনি(২৪), রেনুয়ারা বেগম(৪৭)সহ ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
ব্যাংক কর্মকর্তার বাড়ি ঘর ভাংচুরের খবর পেয়ে পটিয়া থানার এসআই আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বাড়ি ঘরে হামলার বিষয়টি সত্যতা পান বলে জানায়।
এ বিষয়ে সেফু আকতার জানান, ব্যাংক কর্মকর্তাকে হামলার ঘটনায় মামলা করার পর তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ি ঘর ভাংচুর লুটপাট তান্ডব চালায়।

