পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার প্রথম পরিষদের সাবেক কমিশনার আলহাজ্ব মোহাম্মদ মুন্সি মিয়া সওদাগর (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)।
মৃত্যুকালে তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।
বুধবার পটিয়া শাহ্ চান আউলিয়া কামিল মাদ্রাসা মাঠে বাদে জোহর তার নামাজে জানাযা শেষে তাকে পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী গ্রামের কমিশনার বাড়ির পারিবারিক খবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য মরহুম মুন্সি মিয়ার বড় ছেলে মরহুম নজরুল ইসলামও ২০১১ সালে পৌরসভার ৪র্থ পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন।
গত ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারী তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
তার নামাযে জানাযায় পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








