নিউজটি শেয়ার করুন

পটিয়ায় সৎ মায়ের হাতে শিশু নির্যাতন

পটিয়া প্রতিনিধি: চট্রগ্রামের পটিয়ায় শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের নাজিম উদ্দিনের আট বছরের কন্যা আয়েশা আক্তার নির্মম নির্যাতনের শিকার হয়ে এখন হাসপাতালে।
জানা যায়, কোন কারন ছাড়াই প্রতিদিন তার সৎ মা তাকে লোহার রড, খুন্তি ও পা দিয়ে মাড়িয়ে জখম করে। খেতে দেয় না, স্কুলে না পাঠিয়ে সারাদিন দোকানে পাঠায়। গতকাল তাকে লোহার রড দিয়ে পিটিয়ে সারা শরীর থেতলিয়ে দেয়। এক পর্যায়ে রডের আঘাতে তার মাথা ফেটে যায়।
কেন তাকে মারধর করেন জানতে চাইলে শিশু আয়শা বলেন, তার বোনকে (সৎ মায়ের মেয়ে) সারাদিন কোলে না রাখলে, কান্না করলে সৎ মা মারধর করে। স্কুলে যায় কীনা জানতে চাইলে বলে, তাকে সৎ মা স্কুলে যেতে দেয়না।
বাবা রিক্সা চালক নাজিম উদ্দিন জানান, ৬ বছর আগে আয়শাকে রেখে তার স্ত্রী মারা যায়। তখন আয়শার বয়স ছিল ২ বছর। বাধ্য হয়ে সে আবার বিয়ে করে। আয়শাকে নিয়ে যায় তার ফুফু। বছর খানেক আগে আশাকে স্কুলে ভর্তি করার জন্য আশাকে বাড়িতে নিয়ে আসি। সারাদিন বাইরে থাকি বলে আয়েশাকে মারধর করে জানতে পারিনি। আয়শাকে তার সামনে আসতে দিত ন তার ২য় স্ত্রী। আয়শা খেয়েছে কীনা জিজ্ঞেস করলে বলত খেয়েছে।
এদিকে নাজিম উদ্দীন তার কন্যার নির্যাতনের দাবী করেছেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মৌখিকভাবে শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।