পটিয়া প্রতিনিধি: পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর (৩০)নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার(১১ আগষ্ট) রাতে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড বৈলতলী রোড স্টিল ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানায়,এনজিএস সিমেন্ট বাহী একটি ট্রাক গত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজ এলাকায় খাদে পড়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। পড়ে আমারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি।








