নিউজটি শেয়ার করুন

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭-৮ জন।

শুক্রবার বেলা ১১ টার দিকে শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক বিমল ভৌমিক জানান, মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকা শ্যামলী পরিবহন ও পটিয়ার একটি লোকাল বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে।