পটিয়া প্রতিনিধি: বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ইউনুস তালুকদারের পিতা হাজ্বী নবাব মিয়া তালুকদার রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আজ রবিবার বাদে এশা মেলঘর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে হাজ্বী নবাব মিয়া তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হুইপ সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ মনোয়ার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোর্শেদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুপ্রিয় বড়ুয়া রুপম, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, উপজেলা যুবলীগের আহ্ববায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাষ্ঠার রিটন নাথ প্রমুখ।








