পটিয়া পৌরসদরের খাস্তগীর পাড়া এলাকার সজল খাস্তগীর (৫০) নামের এক হোমিওপ্যাথিক ডাক্তার আত্মহত্যা করেছে।
তিনি পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকার খাস্তগীর পাড়ার মৃত প্রভাত খাস্তগীরের পুত্র।
বুধবার সকাল ১০ টার দিকে আদালত রোড এলাকার লাকী হোমিও হল নামের নিজের চেম্বারে গলায় ফাস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার দিনগত রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে সুমন সর্দ্দার (৩৫) নামের এক মানসিক রোগি আত্মহত্যা করেছে।
তিনি জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মৃত চিত্ত সর্দ্দারের পুত্র।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় নিহত সুমন সর্দ্দার তার মায়ের সাথে ঘুমাতে যায়। রাত ১২ টার দিকে ঘুমানোর ঘরে ছেলেকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি করলে তার বাড়ীর পাশে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান








